Banglamed
0
NOTIFICATIONS
Loading...

কামরুজ্জামান নাবিল Author | Banglamed.Net

কামরুজ্জামান নাবিল Author | Banglamed.Net
কামরুজ্জামান নাবিল
কামরুজ্জামান নাবিল
Author

About কামরুজ্জামান নাবিল

কামরুজ্জামান নাবিল জন্মেছেন রাজশাহী শহরে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল।

নিজের আশেপাশের নানা বিষয় নিয়ে তিনি সপ্তম শ্রেণি থেকেই স্থানীয় পত্রিকায় লেখালেখি শুরু করেন। এরপর ধীরে ধীরে তাঁর লেখনী আরও পরিণত ও সমৃদ্ধ হয়েছে।

মেডিকেল শিক্ষার জন্য তিনি ইরানে যান। পরবর্তীতে ইরানের চিকিৎসা ব্যবস্থা ও বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে তিনি দেশের জাতীয় সংবাদমাধ্যমে নিয়মিত লিখেছেন এবং টেলিভিশন মিডিয়াতেও সাক্ষাৎকার দিয়েছেন।

করোনা মহামারির সময় করোনা মোকাবিলার সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য বিষয়ক আপডেট দেশের মানুষের কাছে পৌঁছে দিতে জাতীয় গণমাধ্যমে শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করেছেন।

ইরানের মেডিকেল পড়াশোনা ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে এটি তাঁর প্রথম বই।